সময়ের শুরুতে...

Facebook এর দেওয়াল লিখনে আমরা আমাদের সুখ দুঃখ বড্ড বেশি করে ভাগ করে নিতে শিখেছি। শিখেছি, নকল দুঃখ তৈরি করে তাতে comments কোড়াতেও! কিন্তু জীবন কি শুধু কথার মাধ্যমেই বড় হয়? বোধহয় হয়না!! হলে আমাদের বয়েস আজ অনেক বেশি হত experiences এর দিক দিয়ে জীবন আর যাই হোক, শুধু কথার বেড়াজাল তো নয়ই
আমার ডায়রি লেখা কোনদিন হয়নি যখন শুরু করব ভেবেছি অবসর শব্দটার অভাব আরও বেশি করে জাঁকিয়ে বসেছে আমায় অবশেষে যদিও বা লিখে ফেললাম, তবু তাকে গতিময় আজও করা হয়ে ওঠেনি তবু চেষ্টা রইল, এই ব্লগ আপডেট এর সূত্র ধরে যদি আমি আমার চিন্তাদের পূর্ণতা দিতে পারি, আমার রোজনামচার সোপান  যদি অতিক্রম করতে পারি!!

0 comments:

Post a Comment